আলীকদম উপজেলা নির্বাহী অফিসারের আদেশ অমান্য করে জোরপূর্বক জায়গা দখল করে স্থাপনা নির্মাণ
- আপডেট সময় : ১২:০৫:৩১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ১০২ বার পড়া হয়েছে
সম্প্রতি আলীকদম উপজেলার ০১ নং সদরের পান বাজার সংলগ্ন উত্তর পালং পাড়া এলাকায় সরকারি রাস্তা দখলের অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কুদ্দুস মিস্ত্রির পরিবারের বিরুদ্ধে ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে বিগত ৩০ বছরের চলাচলের রাস্তার ২ ফিট বাহিরে এসে ব্রিক ওয়ালের নির্মাণ কাজ শুরু করে,তারপর স্থানীয়রা ইউপি সদস্যের মাধ্যমে বিষয়টি সামাধানের চেষ্টা করলে অভিযুক্তরা উপস্থিত না হয়ে উল্টো দালালের মাধ্যমে অনার্য অর্থ দাবী করে বসে।স্থানীয়রা বিষয়টি মিমাংশায় ব্যর্থ হয়ে উপজেলা নির্বাহি অফিসারের কাছে অভিযোগ দাখিল করেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/প্রধানমন্ত্রী-নির্বাচনে/
গত ০৩/০৩/২০২৬ ইং তারিখ উপজেলা নির্বাহি অফিসার সরেজমিন উপস্থিত হয়ে অভিযুক্তদের নির্মাণ কাজ বন্ধ করে দেন এবং ২ ফিট ভিতরে কাজ করার নির্দেশ দেন। কিন্তু ১ সাপ্তাহ পার হতে না হতেই উপজেলা নির্বাহি অফিসারের আদেশ অমান্য করে কিছু লোকজন এনে দেশীয় অস্ত্রের মাধ্যমে মানুষকে ভয়ভীতির প্রদর্শনের মাধ্যমে রাতের আঁধারে কাজ চালিয়ে যাচ্ছে।এর ফলে সাধারণ মানুষের চলাচলে মারাত্মক কষ্ট হবে বলে আসা করছে।এমনকি একটা মৃত লাশকে এই রাস্তা দিয়ে বের করার জায়গাটুকু হবেনা বলে জানান,স্থানীয় বাসিন্দারা।




















