ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

চুয়াডাঙ্গায় যৌথ চেকপোস্টে অবৈধ অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১২:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গায় যৌথ চেকপোস্টে অবৈধ অস্ত্র উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গায় সদর ট্রাফিক পুলিশ ও আলমডাঙ্গা থানা পুলিশের যৌথ চেকপোস্ট অভিযানে একটি অবৈধ অস্ত্রসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৪ মার্চ ২০২৬) বিকেলে আলমডাঙ্গা উপজেলার হাফিজমোড় কাছারী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/আলীকদম-উপজেলা-নির্বাহী-অ/

পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় জেলা পুলিশের সকল ইউনিটে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। এরই অংশ হিসেবে সদর ট্রাফিক পুলিশের টিএসআই মো. ইউনুছ আলীর নেতৃত্বে ট্রাফিক পুলিশের একটি দল এবং আলমডাঙ্গা থানার এসআই (নিঃ) শীতল বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি দল যৌথভাবে হাফিজমোড় কাছারী বাজারে প্রিন্স ইলেক্ট্রনিক্সের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করে যানবাহন তল্লাশি চালায়। এসময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি করলে মো. আঃ রহমান (১৯) নামে এক যুবকের কাছ থেকে একটি স্টিলের তৈরি সুইচ গিয়ার চাকু (ড্যাগার) উদ্ধার করা হয়। চাকুটির দৈর্ঘ্য প্রায় ৯.৮ ইঞ্চি। একই সঙ্গে তার ব্যবহৃত একটি ১৬০ সিসি রেজিস্ট্রেশনবিহীন অ্যাপাচি (আরটিআর) ৪ ভি মোটরসাইকেলও জব্দ করা হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/চট্টগ্রামে-ট্রাক-দুর্ঘটন/

গ্রেফতারকৃত মো. আঃ রহমান কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মোহাম্মদপুর-হালসা গ্রামের মৃত আজিজুল হকের ছেলে। বর্তমানে সে আলমডাঙ্গা উপজেলার হাউসপুর স্কুলপাড়া এলাকায় বসবাস করছিল বলে পুলিশ জানিয়েছে।পরে উদ্ধারকৃত অস্ত্র ও মোটরসাইকেল জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র আইনের ১৮৭৮ সালের ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-২৪, তারিখ-১৪ মার্চ ২০২৬)। পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

চুয়াডাঙ্গায় যৌথ চেকপোস্টে অবৈধ অস্ত্র উদ্ধার, যুবক গ্রেফতার

আপডেট সময় : ১২:২০:০৬ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬