ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

জীবননগরের সীমান্ত ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে কম চাল পাচ্ছেন উপকারভোগীরা

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা): 
  • আপডেট সময় : ০৪:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে

ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে কম চাল পাচ্ছেন উপকারভোগীরা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি নিয়ম অনুযায়ী প্রত্যেক উপকারভোগীকে ১০ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেকেই কম পরিমাণ চাল পাচ্ছেন বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। এতে উপকারভোগীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, নির্ধারিত ১০ কেজির পরিবর্তে উপকারভোগীদের মাঝে প্রায় ৯ কেজি ৬৯০ গ্রাম থেকে ৯ কেজি ৭০০ গ্রাম পর্যন্ত চাল বিতরণ করা হচ্ছে। ফলে প্রত্যেকের চালেই প্রায় ৩০০ গ্রাম পর্যন্ত ঘাটতি থাকছে বলে অভিযোগ উঠেছে। দরিদ্র ও অসহায় মানুষের জন্য সরকারের এই সহায়তা কর্মসূচিতে এমন অনিয়মে এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

জানা যায়, বর্তমানে সীমান্ত ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান না থাকায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির উদ্দিন মোড়ল অস্থায়ীভাবে দায়িত্ব পালন করছেন। তার উপস্থিতিতেই ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। চাল কম দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “বস্তায় চাল কিছুটা কম থাকে। তাই বিতরণ করতে গিয়ে কিছুটা কম হয়ে যাচ্ছে। সেই কারণেই আমরা এভাবেই চাল দিচ্ছি।”এ বিষয়ে সীমান্ত ইউনিয়ন পরিষদের সচিব শাহাজান আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/পল্লী-বিদ্যুতের-গাফিলতির/

এ ব্যাপারে জানতে চাইলে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল বলেন, “কোনোভাবেই ১০ কেজির কম চাল দেওয়ার সুযোগ নেই। সরকারিভাবে প্রত্যেক উপকারভোগীর জন্য ১০ কেজি করে চাল বরাদ্দ রয়েছে এবং ১০ কেজিই দেওয়ার কথা।” এদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জীবননগরের সীমান্ত ইউনিয়নে ভিজিএফ চাল বিতরণে অনিয়মের অভিযোগ, ১০ কেজির বদলে কম চাল পাচ্ছেন উপকারভোগীরা

আপডেট সময় : ০৪:৩১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬