ঢাকা ০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নীলফামারীতে জাল ভিসা তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৫:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

নীলফামারীতে জাল ভিসা তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে প্রতারণার অভিযোগে মমিজুল ইসলাম (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মতলুবর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃত মমিজুল ইসলাম জেলার কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলী ইউনিয়নের নয়ানখাল কুঠিপাড়া গ্রামের নুর হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মমিজুল ইসলাম দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানের সময় তার কাছ থেকে বিভিন্ন দেশের জাল ভিসা, জাল টাকা, মোবাইল ফোনসহ প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/15/জীবননগরের-সীমান্ত-ইউনিয়/

ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ডি বি) মতলুবর রহমান জানান, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

নীলফামারীতে জাল ভিসা তৈরির অভিযোগে যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৫:০৭:২০ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬