আলমডাঙ্গায় মাদ্রাসা ও এতিমখানায় খেজুর বিতরণ
- আপডেট সময় : ০৩:০০:০২ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে
পবিত্র রমজান মাসকে সামনে রেখে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী এবং এতিমদের মাঝে খেজুর বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের হাতে মোট ৩২ কার্টুন খেজুর তুলে দেওয়া হয়।
জানা যায়, আলমডাঙ্গা উপজেলার ৮৭টি মাদ্রাসা ও এতিমখানার প্রধানদের মাঝে এই খেজুর বিতরণ করা হয়, যাতে সেখানে অধ্যয়নরত শিক্ষার্থী ও এতিমরা রমজান মাসে ইফতারে উপকৃত হতে পারে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। খেজুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পান্না আক্তার।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/কালীগঞ্জ-থানা-প্রেসক্লাব/
এসময় তিনি বলেন, রমজান মাসে অসহায় ও এতিমদের সহায়তায় এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও এ ধরনের মানবিক কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক-প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।এ সময় উপস্থিত মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা এ ধরনের উদ্যোগের জন্য আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।




















