ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

খোকসায় মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

গালিব, উপজেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:১৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে

খোকসায় মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোড়াগাছা–হাসিমপুর এলাকার তিন কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার মোড়াগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর নির্দেশনার আলোকে সারা দেশে নদী, নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা–কুমারখালীর সংসদ সদস্য আফজাল হোসেন ও বিএনপির সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ রুমি।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামান স্বপন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/16/হারিয়ে-যাওয়া-৪১-টি-মোবা/

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক। এ সময় খোকসা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসানসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বিএনপি মিথ্যা প্রতিশ্রুতি দেয় না। নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে এবং খাল খনন কার্যক্রম চলমান রয়েছে। বৈশ্বিক উষ্ণতা মোকাবেলায় সারা দেশে ৫০ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন। পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে খাল খনন কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের আয়োজনে এ পুনঃখনন কার্যক্রম পরিচালিত হচ্ছে। স্থানীয়দের আশা, খালটি পুনঃখনন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষিকাজেও ইতিবাচক প্রভাব পড়বে।

নিউজটি শেয়ার করুন

খোকসায় মোড়াগাছা-হাসিমপুর খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

আপডেট সময় : ১১:১৩:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬