ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১৮ মার্চ চাঁদ দেখার আহ্বান সৌদি সুপ্রিম কোর্টের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

১৮ মার্চ চাঁদ দেখার আহ্বান সৌদি সুপ্রিম কোর্টের

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে মুসলমানদের আগামী বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট। এর মাধ্যমে পবিত্র রমজান মাসের সমাপ্তি নির্ধারণ করা হবে। সোমবার (১৬ মার্চ) জারি করা এক সরকারি বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী বুধবার ১৪৪৭ হিজরি সালের রমজান মাসের ২৯তম দিন।

যদি বুধবার সন্ধ্যায় শাওয়ালের চাঁদ দেখা যায়, তবে পরদিনই ঈদুল ফিতর উদযাপিত হবে। আর চাঁদ দেখা না গেলে রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কেউ খালি চোখে বা দুরবীন ব্যবহার করে চাঁদ দেখতে পেলে নিকটস্থ আদালতে গিয়ে সাক্ষ্য নিবন্ধনের জন্য তা জানাতে হবে। প্রয়োজনে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে স্থানীয় প্রশাসনিক কেন্দ্রগুলোর সহায়তাও নেওয়া যেতে পারে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/17/ঈদের-শুভেচ্ছা-জানিয়ে-শ্/

বিবৃতিতে বলা হয়, ‘যারা চাঁদ দেখার সক্ষমতা রাখেন, তারা যেন বিষয়টিতে গুরুত্ব দেন এবং এ উদ্দেশ্যে নিজ নিজ অঞ্চলে গঠিত কমিটিগুলোর সঙ্গে যুক্ত হন।’ দেশজুড়ে বিভিন্ন উঁচু স্থানে বুধবার সূর্যাস্তের সময় সরকারি চাঁদ দেখা কমিটিগুলো বৈঠকে বসবে বলে জানা গেছে। সব সাক্ষ্য যাচাই-বাছাই শেষে ঈদুল ফিতর শুরুর বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবে সৌদি সুপ্রিম কোর্ট। খবর-গালফ নিউজ

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

১৮ মার্চ চাঁদ দেখার আহ্বান সৌদি সুপ্রিম কোর্টের

আপডেট সময় : ১২:৪১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬