সর্বশেষ:
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অভিযানে প্রায় ৮ লাখ ৯০ হাজার টাকার মাদক ও চোরাচালানী মালামাল আটক
মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
- আপডেট সময় : ০৯:১৫:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ১০৮ বার পড়া হয়েছে
দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর পৃথক অভিযানে মালিকবিহীন বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।
১৯ ও ২০ মার্চ ২০২৬ তারিখে ব্যাটালিয়নের অধীনস্থ দাইনুর, খানপুর, রুদ্রানী ও চৌঠা বিওপি এবং কাটলা বিশেষ ক্যাম্প পৃথক পৃথক স্থানে মোট ৫টি মাদক ও চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/20/শরীয়তপুরে-বিভিন্ন-এলাকা/
অভিযানগুলোতে মালিকবিহীন অবস্থায় ৯,৫৪০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৪৬ বোতল বিদেশি মদ এবং ৩৮৪ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের মোট সিজার মূল্য ৮,৮৯,৮০০/- (আট লাখ ঊননব্বই হাজার আটশত) টাকা বলে জানা গেছে।




















