ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

সিরাজগঞ্জে রাস্তা অবরোধ করে পিতা-পুত্রকে মারপিটের ঘটনায় গ্রেফতার – ১

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১১:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ২০৭ বার পড়া হয়েছে

রাস্তা অবরোধ করে পিতা-পুত্রকে মারপিটের ঘটনায় গ্রেফতার - ১

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে হত্যার উদ্দেশ্যে ব্যাবসায়ী পিতা-পুত্রকে ব্যাপক মারপিট করেছে দুর্বৃত্তরা। এ ব্যাপারে রায়গঞ্জ থানায় ৭ জনের নামে মামলা হয়েছে, পুলিশ অভিযান চালিয়ে এক জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়নের বেংনাই গ্রামে ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/মোহাম্মদপুরে-দেশীয়-পিস্/

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার রাত আনুমানিক সাড়ে আটটায় মশলা ব্যাবসায়ী বেংনাই গ্রামের মৃত রমজান আলীর পুত্র রজব আলী ও তার পুত্র নুরনবী শেখ স্থানীয় মিত্রতেঘরি বাজার থেকে বাড়ি ফিরছিলেন। এমন সময় দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা অতর্কিত ভাবে ব্যাবসায়ী পিতা পুত্রের উপর ঝাপিয়ে পড়ে। তাদের হাতে থাকা রাম দা , হাসুয়া, ফসকা, লোহার রড, বাঁশের ফালা ও কাঠের বাটাম দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/বাঙলা-ক্লাব-স্পোর্টিস-এন/

এ সময় স্থানীয় লোকজন এসে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করলে তাদের শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। জখমীদ্বয় আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। খবর পেয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আহসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিরাজগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় আসামীদের গ্রেফতারে এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে গতকাল রবিবার বেংনাই গ্রামের জয়নাল শেখের পুত্র মোঃ সেলিম শেখ (২৫) কে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

সিরাজগঞ্জে রাস্তা অবরোধ করে পিতা-পুত্রকে মারপিটের ঘটনায় গ্রেফতার – ১

আপডেট সময় : ১১:১৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬