ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বধ্যভূমির পবিত্রতা প্রশ্নবিদ্ধ: জুতা পায়ে প্রবেশে ক্ষোভ

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ১১:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ১৩৪ বার পড়া হয়েছে

বধ্যভূমির পবিত্রতা প্রশ্নবিদ্ধ: জুতা পায়ে প্রবেশে ক্ষোভ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত এক গম্ভীর ও পবিত্র স্থান—বধ্যভূমি। যেখানে প্রতিটি ইঞ্চি মাটি বহন করে শহীদদের আত্মত্যাগের ইতিহাস, স্বাধীনতার রক্তাক্ত স্মৃতি। অথচ সেই শ্রদ্ধার স্থানেই এখন দেখা যাচ্ছে চরম অবহেলা ও অনভিপ্রেত আচরণ—দর্শনার্থীদের কেউ কেউ জুতা পায়েই প্রবেশ করছেন, মানছেন না ন্যূনতম শিষ্টাচার। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার একটি ঐতিহাসিক বধ্যভূমিকে ঘিরে এমন পরিস্থিতিতে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/কালীগঞ্জে-মাদকাসক্ত-ছেলে/

এলাকাবাসীর মতে, বধ্যভূমি কেবল একটি দর্শনীয় স্থান নয়; এটি জাতির আত্মত্যাগের স্মারক, যেখানে প্রতিটি পদচারণা হওয়া উচিত গভীর শ্রদ্ধা, নীরবতা ও বিনম্রতার প্রতীক। কিন্তু বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এক শ্রেণির দর্শনার্থী বধ্যভূমিতে প্রবেশের ক্ষেত্রে কোনো নিয়ম-নীতি মানছেন না। জুতা পায়ে প্রবেশের মতো আচরণকে তারা শহীদদের প্রতি চরম অসম্মান হিসেবে দেখছেন। সচেতন নাগরিকদের আশঙ্কা, এমন অনভিপ্রেত আচরণ নতুন প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছে দিচ্ছে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, বারবার বিষয়টি নজরে আসলেও আলমডাঙ্গার প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো দৃশ্যমান কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বধ্যভূমি প্রাঙ্গণে নেই সতর্কতামূলক সাইনবোর্ড, নেই জুতা খোলার নির্দেশনা, এমনকি নেই নিয়মিত তদারকিও। ফলে এমন অনভিপ্রেত ঘটনা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/22/সবার-জন্য-ঈদের-খুশি-শিশুদ/

সচেতন মহলের দাবি, দ্রুত সময়ের মধ্যে বধ্যভূমির পবিত্রতা ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রবেশমুখে জুতা খোলার বাধ্যতামূলক নির্দেশনা, পর্যাপ্ত সাইনবোর্ড স্থাপন, নিয়মিত মনিটরিং এবং প্রয়োজনে আইনগত ব্যবস্থা গ্রহণ—এসব উদ্যোগ এখন সময়ের দাবি। মুক্তিযুদ্ধের চেতনা ও শহীদদের প্রতি যথাযথ সম্মান অক্ষুণ্ণ রাখতে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি—এমন প্রত্যাশাই আলমডাঙ্গাবাসীর।

নিউজটি শেয়ার করুন

বধ্যভূমির পবিত্রতা প্রশ্নবিদ্ধ: জুতা পায়ে প্রবেশে ক্ষোভ

আপডেট সময় : ১১:৪৫:২১ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬