ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

নূর আলম শেখ, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে

জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামানের যোগদান উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রেন্টু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অমিত কুমার দেব এবং এলজিইডির নির্বাহী প্রকৌশলী এহসানুল হক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম লেলিন, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিভিন্ন উপজেলা বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/24/আগরতলা-রেলস্টেশনে-পুলিশে/

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, তার নেতৃত্বে গোপালগঞ্জ জেলা পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে এবং জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং জেলার উন্নয়ন ও জনগণের কল্যাণে আন্তরিকভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

গোপালগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক শরীফ রফিকুজ্জামানকে সংবর্ধনা

আপডেট সময় : ০৯:২৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬