ঢাকা ০১:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

আয়কর রিটার্নে ডিজিটাল অগ্রগতি, ৫০ লাখ নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৪৬ বার পড়া হয়েছে

আয়কর রিটার্নে ডিজিটাল অগ্রগতি, ৫০ লাখ নিবন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় রাজস্ব বোর্ডের ২০২৫-২৬ অর্থবছরে ৪১ লাখ ৫০ হাজারের বেশি করদাতা অনলাইন রিটার্ন দাখিল করেছেন। এ ছাড়া ৫০ লাখের বেশি করদাতা অনলাইন রিটার্নের জন্য রেজিস্ট্রেশন করেছেন। জাতীয় রাজস্ব বোর্ডের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ রোববার বলেন, “এ বছর ব্যক্তি শ্রেণির করদাতাদের রিটার্ন দাখিলের সময়সীমা ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে।”

তিনি বলেন, ব্যক্তি করদাতারা ৩১ মার্চের আগে লিখিত আবেদন করলে সংশ্লিষ্ট কর কমিশনার রিটার্ন দাখিলের জন্য অতিরিক্ত ৯০ দিন পর্যন্ত সময় দিতে পারবেন। রিটার্ন দাখিলের সময় বাড়ানোর আবেদন এবং অনুমোদন প্রক্রিয়া সহজ করার জন্য জাতীয় রাজস্ব বোর্ড অনলাইন সিস্টেম চালু করেছে। করদাতারা অনলাইন রিটার্ন সিস্টেমে লগইন করে সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/সচিবালয়ে-আকস্মিক-পরিদর্/

গত কয়েক দিনে পাঁচ হাজারের বেশি করদাতা অনলাইনে আবেদন করেছেন। বেশিরভাগ আবেদনই স্বল্প সময়ের মধ্যে অনুমোদিত হয়েছে। কর কমিশনাররাও অনলাইনে অনুমোদন দিয়েছেন। অনুমোদন পাওয়া করদাতারা বর্ধিত সময়ের মধ্যে জরিমানা ছাড়া অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন। যারা এখনও রিটার্ন দাখিল করেননি, তাদের ৩১ মার্চের আগে আবেদন করতে হবে। অনলাইন রিটার্ন সিস্টেমে রেজিস্ট্রেশন না থাকলে বায়োমেট্রিক সিম ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। জাতীয় রাজস্ব বোর্ড সব ব্যক্তি করদাতাকে অনুরোধ করেছে রিটার্ন দাখিলের শেষ সময় ৩১ মার্চের মধ্যে রিটার্ন দাখিল করতে। তবে কেউ এই সময়ের মধ্যে দাখিল করতে না পারলে ৩১ মার্চের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আয়কর রিটার্নে ডিজিটাল অগ্রগতি, ৫০ লাখ নিবন্ধন

আপডেট সময় : ০১:৪৯:২৫ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬