ঢাকা ০১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ নীলফামারীতে ভালো কাজের স্বীকৃতি পেলেন যাঁরা চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা

দিনাজপুরের পার্বতীপুরে জমি দখলের অভিযোগ

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১২:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে

দিনাজপুরের পার্বতীপুরে জমি দখলের অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় পৈত্রিক সম্পত্তি জবরদখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে চাচাতো ভাইদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী ফিরোজ রহমান মুন্না পার্বতীপুর থানা-এ লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর (৩নং মোমিনপুর ইউনিয়ন) গ্রামের বাসিন্দা সাহিদুর রহমান ওয়াসিম, জাহিদুর রহমান, সাকিবুর রহমান ও রাশেদুর রহমান দীর্ঘদিন ধরে ফিরোজ রহমান মুন্নার পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। তারা সম্পর্কে ভুক্তভোগীর চাচাতো ভাই। ভুক্তভোগী জানান, তার পিতার কাছ থেকে প্রাপ্ত জমি তিনি দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন এবং জমিটি বর্তমানে তার নামে বিএস রেকর্ডভুক্ত। তবে বিবাদীরা জোরপূর্বক জমি দখলের উদ্দেশ্যে বিভিন্ন সময় হুমকি-ধামকি দিয়ে আসছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/রায়গঞ্জে-তথ্য-গোপন-করে-ব/

গত ১৭ মার্চ বিকেলে মুন্নার ছেলে হিমন আফরোজ জমিতে প্রবেশ করতে গেলে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাধা প্রদান করে। এ সময় তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শী রয়েছেন বলে জানা গেছে। এছাড়া পূর্বেও অভিযুক্তরা জমির গাছপালা কেটে নেওয়া এবং ঘর মেরামতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। ভুক্তভোগী ফিরোজ রহমান মুন্না বলেন, “আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।” এ বিষয়ে পার্বতীপুর থানা-র বিট অফিসার আব্দুল মমিন জানান, অভিযোগটি পাওয়া গেছে এবং তদন্ত চলছে। কাগজপত্র দেখার জন্য বৃহস্পতিবার দুই পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

দিনাজপুরের পার্বতীপুরে জমি দখলের অভিযোগ

আপডেট সময় : ১২:১৪:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬