ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

নওগাঁর বদলগাছী উপজেলাধীন দেউলিয়া গ্রামে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

মোঃ হেলাল হোসেন, বদলগাছী উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে

দেউলিয়া গ্রামে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নওগাঁর বদলগাছী উপজেলাধীন আধাইপুর ইউপির দেউলিয়া গ্রামের উত্তরপাড়া মাঠের ভিতর থেকে ৩২৫ রাউন্ড থ্রি-নট-থ্রি রাইফেলের গুলি উদ্ধার হওয়ার ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার আদায়পুর ইউনিয়নের দেউলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দেউলিয়া গ্রামের বাসিন্দা আনসার চৌধুরী তার জমিতে পটলের আবাদ শুরু করেন। এ সময় পাশের জমির মালিক জয়দুল খুঁটি স্থাপনের জন্য প্রায় এক ফুট গভীর গর্ত খনন করতে গেলে হঠাৎ শক্ত কিছুতে বাধা পান। পরে সন্দেহবশত আরও মাটি খনন করলে সেখানে বিপুল পরিমাণ রাইফেলের গুলি দেখতে পান। খবর পেয়ে বদলগাছি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গুলিগুলো জব্দ করেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/চুয়াডাঙ্গায়-নতুন-জেলা/

বদলগাছি থানার অফিসার ইনচার্জ তদন্ত নজরুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, গুলিগুলো অনেক পুরোনো এবং কোনো এক সময় মাটির নিচে গোপন রাখা হয়েছিল। সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা প্রকৃয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

নওগাঁর বদলগাছী উপজেলাধীন দেউলিয়া গ্রামে মাটির নিচে মিলল ৩২৫ রাউন্ড রাইফেলের গুলি

আপডেট সময় : ০৪:৫৪:০৮ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬