ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

যশোরে বহিষ্কৃত সাবেক যুবদল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ১২:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ৭২ বার পড়া হয়েছে

যশোরে বহিষ্কৃত সাবেক যুবদল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নের এনায়েতপুর গ্রামে সরকারি সড়ক ও পানি উন্নয়ন বোর্ডের জমি থেকে বড় বড় গাছ কাটা শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অভিযোগ, সরকারি ছুটির দিনকে সুযোগ করে দিয়ে গত শুক্রবার এবং শনিবার এই কুচক্র মহল গাছগুলো বিক্রির জন্য কেটে নেওয়ার চেষ্টা চালাচ্ছে।

স্থানীয়রা জানান, এনায়েতপুর গ্রামের কয়েকজন ব্যক্তি বিশেষভাবে এই গাছ কেটে বাজারে বিক্রি করার পরিকল্পনা করছে। একটি গাছের বর্তমান বাজার মূল্য লাখ টাকারও বেশি।
এনায়েতপুর গ্রামের একজন নাম প্রকাশে অনিচ্ছুক তিনি জানান , “আমাদের গ্রামের রাস্তার পাশে অনেক বড় বড় গাছ রয়েছে। বিগত সরকারের আমলেও এই গাছ কাটার চেষ্টা হলেও অনুমতি দেয়নি। তবে বর্তমানে আব্দুর রব ও ফুলমিয়ার নেতৃত্বে এরা গাছ বিক্রির উদ্দেশ্যে কাটছে। তারা বিভিন্ন সময় মানুষের উপর ভয়-ভীতি সৃষ্টি করে। এরা বিএনপি’র ছত্রছায়ায় সংগঠনের সঙ্গে যুক্ত। আব্দুর রব সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ওয়ার্ড মেম্বার ছিলেন। বিএনপি তাকে বিভিন্ন কুকর্মের কারণে বহিষ্কার করেছে।”

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/29/চুয়াডাঙ্গায়-সংঘবদ্ধ-ধর/

যশোর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তরুন হোসাইন বলেন, আজকে যেহেতু সরকারি ছুটির দিন সেতু অফিস বন্ধ রয়েছে। খাল এবং রাস্তার পাশের গাছ কাটছে বিষয়টি আমার জানা ছিল না। বিষয়টি জানার সাথে সাথেই সরজমিনে তদন্তর জন্য আমাদের লোক পাঠানো হয়েছে। গাছ কাটা নিষেধ করা হয়েছে। আগামীকাল সরেজমিনে তদন্ত করে আইনের ব্যবস্থা নেয়া হবে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন, গাছগুলো বিক্রি হয়ে গেলে পরিবেশ, পথচারী এবং যানবাহন চলাচলে নিরাপত্তা হুমকির মুখে পড়বে। তারা প্রশাসনের কাছে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোরে বহিষ্কৃত সাবেক যুবদল নেতার বিরুদ্ধে সরকারি গাছ কাটার অভিযোগ

আপডেট সময় : ১২:৩৩:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬