ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীতে ভূমি দস্যুতা, মাদক ব্যবসা এবং বালু মহলের নামে সংঘটিত দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রতিবাদে ফেটে পড়েছেন স্থানীয়রা। ভুয়া লিজের কাগজ দেখিয়ে সরকারি সম্পত্তি দখল এবং অবৈধ কার্যক্রম পরিচালনার অভিযোগ তুলে আনিছুর রহমান ও সুদের ব্যবসায়ী মুন্নুর বিরুদ্ধে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন এলাকায় আয়োজিত এ মানববন্ধনে নীলফামারী সদর উপজেলার কচুকাটা, তিন থানার মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নারী-পুরুষের ব্যাপক উপস্থিতিতে পুরো এলাকা প্রতিবাদের মঞ্চে পরিণত হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/দেবহাটায়-সাংবাদিক-নির্য/

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে ভুয়া লিজের কাগজের আড়ালে সরকারি জমি দখল, অবৈধভাবে বালু উত্তোলন এবং মাদক ব্যবসা চালিয়ে আসছেন অভিযুক্তরা। এতে একদিকে যেমন সরকারি সম্পদের অপচয় হচ্ছে, অন্যদিকে এলাকার সামাজিক পরিবেশ মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়ছে। বক্তারা আরও বলেন, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে এসব অপকর্ম পরিচালিত হচ্ছে, যা স্থানীয় প্রশাসনের নজর এড়িয়ে দীর্ঘদিন ধরে চললেও সাধারণ মানুষের ক্ষোভ এখন বিস্ফোরণের পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/স্বজনপ্রীতি-ও-অনিয়মে-তে/

বিক্ষোভকারীরা অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ, দখলকৃত সরকারি সম্পত্তি উদ্ধার এবং বালু ও মাদক সংশ্লিষ্ট সকল অবৈধ কার্যক্রম বন্ধের জোর দাবি জানান। পরে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্থানীয়দের হুঁশিয়ারি, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন

ভূমি দখল, মাদক ও বালু মহল দুর্নীতির বিরুদ্ধে নীলফামারীতে মানববন্ধন

আপডেট সময় : ১০:৪৪:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬