অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির অপরাধে যশোরে নাজমা হোটেলকে লাখ টাকা জরিমানা
- আপডেট সময় : ০১:২২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে
যশোর শহরের নাজমা হোটেলে বিশেষ অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়। রবিবার (২৯ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে হোটেলটির অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রির চিত্র উঠে আসে। অভিযানের সময় পচা খাবার বিক্রি এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে দেখা যায়, আগের দিনের পচা ভাত টাটকা ভাতের সঙ্গে মিশিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করা হচ্ছিল। এছাড়া রুটি ও পরোটার খামি তৈরিতে অনুমোদনহীন ও ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ব্যবহার করা হচ্ছিল, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/দিনাজপুর-পার্বতীপুরে-ট্য/
এসব অনিয়মের দায়ে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে নাজমা হোটেলকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে অধিদপ্তরের যশোরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে একটি টিম অংশ নেয়। এ সময় কোতয়ালী থানা পুলিশের একটি দলও উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করে।




















