সর্বশেষ:
গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়া থেকে ব্রিটিশ কূটনীতিক বহিষ্কার
আন্তর্জাতিক ডেস্ক:
- আপডেট সময় : ০২:৫৬:২২ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
রাশিয়া ব্রিটিশ দূতাবাসের এক কূটনীতিককে দেশ থেকে বের করে দিয়েছে। রাশিয়ার নিরাপত্তা সংস্থার বরাত দিয়ে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ওই কূটনীতিক গুপ্তচরবৃত্তি করছিলেন।
রাশিয়ার একটি সংবাদ সংস্থা জানিয়েছে, ওই কূটনীতিকের নাম আলবার্টাস গেরহার্ডাস জানসে ভ্যান রেনসবার্গ। তার বিরুদ্ধে অভিযোগ আছে, তিনি রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ রাষ্ট্রবিরোধী গোয়েন্দা কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/ইরানের-বিরুদ্ধে-ক্ষতিপূর/
রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, ভ্যান রেনসবার্গের স্বীকৃতি বাতিল করা হয়েছে এবং তাকে দুই সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়তে বলা হয়েছে। এই ঘটনাটি রাশিয়া এবং ব্রিটেনের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।

























