ধেমাজিতে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে বাহন, এসবিআই ব্যাংকের ২ কর্মী নিহত
- আপডেট সময় : ০৩:৪৯:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ভারতের আসাম রাজ্যের ধেমাজির গুটুং হাঁহসরা এলাকায় সংগঠিত এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্টেট ব্যাংক অব ইন্ডিয়া এর ২ কর্মীর মৃত্যু হয়েছে। রবিবার (২১ জুন) গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপথার দিক থেকে ধেমাজি শহরের দিকে আসার সময় একটি ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে গাড়িতে থাকা ২ আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। নিহতদের পরিচয় পাওয়া গেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/মুম্বইয়ের-ডিভাইডারে-ধাক/
তাঁরা হলেন এসবিআই ব্যাংক ধেমাজি প্রধান শাখার ক্যাশিয়ার হিরক জ্যোতি মিলি এবং অ্যাকাউন্ট্যান্ট রাতুল কোঁওর। তাঁদের মধ্যে হিরক জ্যোতি মিলির বাড়ি জোনাইয়ে এবং রাতুল কোঁওরের বাড়ি ঢকুয়াখনা এলাকায় বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান এবং রাতেই পুকুর থেকে ২ কর্মীর মৃতদেহ উদ্ধার করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/06/22/পশ্চিমবঙ্গের-পান্ডুয়া-ম/
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। এঈ আকস্মিক দুর্ঘটনায় এসবিআই কর্মীদের পাশাপাশি স্থানীয়দের মধ্যে ও গভীর শোকের পরিবেশ সৃষ্টি হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।























