ঢাকা ০১:২৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

ডিমলায় গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি

আরিফুল ইসলাম আরিফ, নীলফামারী প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:২১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৮০ বার পড়া হয়েছে

ডিমলায় গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডিমলা উপজেলায় তিস্তা ব্যারেজ-জলঢাকা মহাসড়কে গভীর রাতে সংঘবদ্ধ ডাকাত দলের তাণ্ডবে শতাধিক যানবাহন আক্রান্ত হয়েছে। রবিবার (২৯ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার দক্ষিণ ঝুনাগাছ চাপানি এলাকায় এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক আতঙ্ক ও উদ্বেগের সৃষ্টি করেছে। ঘটনার পরদিন বিকেল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ডাকাতির ভয়াবহতা প্রকাশ পেলে বিষয়টি জনমনে তীব্র আলোচনার জন্ম দেয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের আঁধারে ২০-২৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মহাসড়কে ব্যারিকেড সৃষ্টি করে ট্রাক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনের গতি রোধ করে। পরে অস্ত্রের মুখে চালক ও যাত্রীদের জিম্মি করে অন্তত ৩৫টি মোবাইল ফোন ও প্রায় ১ লাখ ৮০ হাজার টাকা লুট করে নেয় তারা। এ সময় কয়েকটি গাড়ির গ্লাস ভাঙচুর করা হয় এবং চালক-যাত্রীদের মারধরের অভিযোগও উঠেছে। ভুক্তভোগী কয়েকজন চালক জানান,ডাকাতরা অস্ত্র উঁচিয়ে গাড়ি থামিয়ে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়। যারা দ্রুত সাড়া দেয়নি, তাদের গাড়ির গ্লাস ভেঙে ফেলে এবং নির্বিচারে মারধর করে। স্থানীয়রা খবর পেয়ে দলবদ্ধভাবে ঘটনাস্থলে এগিয়ে গেলে ডাকাতরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায় বলে জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/30/আলমডাঙ্গায়-বিশেষ-অভিযান/

এ বিষয়ে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশি অভিযান জোরদার করা হয়েছে।
এদিকে গুরুত্বপূর্ণ এই মহাসড়কে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে। মহাসড়কে রাত্রীকালীন টহল জোরদার ও দ্রুত অপরাধীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

ডিমলায় গভীর রাতে মহাসড়কে শতাধিক গাড়িতে ডাকাতি

আপডেট সময় : ১১:২১:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬