ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

দোয়ারাবাজারে অভিবাসনের স্বপ্ন ভেঙে সাগরে মৃত্যু: ফাইম আহমেদ মুন্নার লাশ ফেরত পেতে মায়ের আর্তনাদ

মোঃ আবু বকর, সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ফাইম আহমেদ মুন্নার লাশ ফেরত পেতে মায়ের আর্তনাদ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অভিবাসনের স্বপ্ন বুকে নিয়ে ঘর ছাড়লেও শেষ পর্যন্ত তা পরিণত হয়েছে মর্মান্তিক মৃত্যুর ঘটনায়। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এক যুবক লিবিয়া থেকে নৌকায় করে গ্রীসে যাওয়ার পথে সাগরে মৃত্যুবরণ করেছেন। তার লাশ দেশে ফেরত পেতে স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা।

নিহত যুবক ফাইম আহমেদ মুন্না (২০) দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের কবিরনগর গ্রামের সৌদি প্রবাসী ফয়েজ উদ্দিনের একমাত্র ছেলে। জানা গেছে, তিনি অবৈধ পথে লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার চেষ্টা করছিলেন। স্বজনদের বরাতে জানা যায়, মুন্নাসহ ২৬ জন অভিবাসনপ্রত্যাশী একটি নৌকায় করে যাত্রা শুরু করেন। কিন্তু পথ হারিয়ে দীর্ঘদিন সাগরে ভাসতে থাকায় খাবার ও বিশুদ্ধ পানির সংকটে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এতে অন্তত ২১ জনের মৃত্যু হয়, যার মধ্যে মুন্নাও ছিলেন। ঘটনাটি এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/মাদারগঞ্জে-আওয়ামীলীগের/

মুন্নার মা হেলেনা বেগম ছেলের লাশ দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন জানিয়েছেন। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, “আমার ছেলের লাশটা যেন দেশে এনে দাফন করতে পারি, এইটাই আমার শেষ চাওয়া।”
এদিকে, বীর মুক্তিযোদ্ধা মোছলেহ উদ্দিনও তার ভাতিজা মুন্নার মরদেহ দ্রুত দেশে ফেরত আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন।জানতে চাইলে,সুরমা ইউপি চেয়ারম্যান মোঃ হারুনুর রশিদ বলেন,এই হৃদয়বিদারক ঘটনায় পুরো এলাকায় শোকের মাতম চলছে এবং এমন ঝুঁকিপূর্ণ অভিবাসন ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

দোয়ারাবাজারে অভিবাসনের স্বপ্ন ভেঙে সাগরে মৃত্যু: ফাইম আহমেদ মুন্নার লাশ ফেরত পেতে মায়ের আর্তনাদ

আপডেট সময় : ১২:০২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬