ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আপনারা সংবিধান সেখানেই মানছেন, যেখানে আপনাদের পক্ষে যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে

আপনারা সংবিধান সেখানেই মানছেন, যেখানে আপনাদের পক্ষে যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদে আন্দালিব রহমান পার্থের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন, আজকে আপনারা সংবিধানকে ঠিক সেই জায়গাতেই মানছেন, যেখানে তা আপনাদের পক্ষে যাচ্ছে। হাসনাত বলেছেন, কিছুক্ষণ আগে আন্দালিব রহমান পার্থ বক্তব্য প্রদানকালে উল্লেখ করেছেন যে, যারা সংবিধান ছুড়ে ফেলতে চায়, তারা স্বাধীনতাবিরোধীদের সঙ্গে একাত্ম। তিনি এভাবে একটি ট্যাগ আরোপ করেছেন।

হাসনাত আরও বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার উদ্ধৃতি টেনে তিনি বলেছেন, গণতন্ত্রের জন্য আপসহীন সংগ্রাম করে যাওয়া বেগম জিয়া বলেছিলেন—যেদিন প্রকৃত জনতার সরকার প্রতিষ্ঠিত হবে, সেদিন এই সংবিধান নতুনভাবে বিবেচিত হবে। তিনি আরও বলেছেন, যদি আমরা এই সংবিধানকে সম্পূর্ণরূপে মেনে চলতে চাই, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। উদাহরণস্বরূপ, ৬ আগস্ট অ্যাটর্নি জেনারেল নিয়োগের ক্ষেত্রে তৎকালীন রাষ্ট্রপতি কাদের সঙ্গে পরামর্শ করেছিলেন—এ প্রশ্নের উত্তর প্রয়োজন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/03/31/প্রাথমিক-বিদ্যালয়ে-সংগী/

হাসনাত আরও বলেছেন, আজকে আপনারা সংবিধানকে ঠিক সেই জায়গাতেই মানছেন, যেখানে তা আপনাদের পক্ষে যাচ্ছে। কিন্তু গ্রামবাংলায় একটি কথা আছে—গঙ্গা পার হলে মাঝিকে আর কেউ মনে রাখে না। দীর্ঘ ১৭ বছর ধরে বহু নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছেন, নিপীড়নের শিকার হয়েছেন, জীবিকার জন্য রিকশা চালাতে বাধ্য হয়েছেন। অসংখ্য মানুষের রক্ত, ঘাম ও ত্যাগের বিনিময়ে একটি শাসনব্যবস্থার পতন হয়েছে। এটি কোনও একক দলের অবদান নয়—ফ্যাসিবাদবিরোধী সব রাজনৈতিক শক্তির সম্মিলিত সংগ্রামের ফল।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/জ্যোতির্বৈজ্ঞানিক-পূর্ব/

হাসনাত আরও বলেছেন, সবশেষে বলতে চাই, দেশের জনগণই সর্বোচ্চ ক্ষমতার উৎস। তারা ইতিমধ্যে সংবিধানের কোন কোন মৌলিক কাঠামোয় সংস্কার প্রয়োজন—সে বিষয়ে তাদের মতামত প্রকাশ করেছে। কাজেই এ বিষয়ে বাস্তবসম্মত ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন

আপনারা সংবিধান সেখানেই মানছেন, যেখানে আপনাদের পক্ষে যাচ্ছে : হাসনাত আব্দুল্লাহ

আপডেট সময় : ০৩:৫৮:১০ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬