ঢাকা ০৫:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

গণঅভ্যুত্থানের পর ভয়ভীতি দেখিয়ে বন্ধ করা দোকান পুনরায় খুললেও আতঙ্কে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

মাসুদুর রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬ ৮১ বার পড়া হয়েছে

গণঅভ্যুত্থানের পর ভয়ভীতি দেখিয়ে বন্ধ করা দোকান পুনরায় খুললেও আতঙ্কে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দিনাজপুর সদর উপজেলার ৩ নং ফাজিলপুর ইউনিয়নের রানীগঞ্জ বাজারে নিজ জমির ওপর নির্মাণাধীন ভবনের নিচতলায় ভাড়া দেওয়া দোকান ঘর জোরপূর্বক বন্ধ করে দেওয়ার পর পুনরুদ্ধার করলেও এখনও আতঙ্কে দিন কাটাচ্ছেন রানীগঞ্জ রজত বসাক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ তামসার আলী।

দিনাজপুর কোতয়ালী থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, তামসার আলীর ক্রয়কৃত জমির ওপর নির্মিত ভবনের নিচতলার একটি দোকান ঘর স্থানীয় মোঃ হামিদুল ইসলাম নিজের দাবি করে ভাড়াটিয়া শামীমকে ভয়ভীতি দেখিয়ে বের করে দেন এবং দোকানে তালা ঝুলিয়ে দেন। পরবর্তীতে রাতের আঁধারে দোকানের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে শাটার বসানোর জায়গায় দেয়াল তুলে দেন।
ভুক্তভোগীর অভিযোগ, ৫ আগস্টের পর দেশের অস্থিতিশীল পরিস্থিতিকে পুঁজি করে হামিদুল ইসলাম অবৈধভাবে জমি দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। বিষয়টি নিয়ে একাধিকবার স্থানীয়ভাবে সালিশ বৈঠক হলেও এর কোনো সুরাহা হয়নি।
স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দোকান ঘরের প্রকৃত মালিক তামসার আলী। তবুও হামিদুল ইসলাম জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং ভাড়াটিয়াদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/গাজীপুরে-চিলাই-খাল-খনন-কর/

জমির ইতিহাস ঘেঁটে জানা যায়, রানীগঞ্জ মৌজার জেএল নং ৩৪-এর ১১ নম্বর দাগে ১৯৮৫ সালে তামসার আলী ও খাদেম আলী শাহ মূল মালিক আব্দুল আহাদ মিয়ার কাছ থেকে ৪৮ শতক জমি যৌথভাবে ক্রয় করেন। পরবর্তীতে বিভিন্ন সময়ে পৃথকভাবে জমি রেজিস্ট্রি ও দানসত্ত্বের মাধ্যমে মালিকানা বণ্টন হয়। তামসার আলী তার ক্রয়কৃত ২৪ শতক জমির ওপর ভবন নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/01/ত্রিপুরার-খোয়াইয়ের-মহা/

অভিযোগ রয়েছে, ২০১৮ সালে খাদেম আলী তার অংশের জমি ভাতিজা হামিদুল ইসলামকে দান করার পর থেকেই বিরোধের সূত্রপাত ঘটে, যা সাম্প্রতিক সময়ে তীব্র আকার ধারণ করেছে। বর্তমানে একের পর এক হয়রানি ও হুমকির কারণে নিরাপত্তাহীনতায় ভুগছেন অবসরপ্রাপ্ত এই শিক্ষক। তিনি আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন

গণঅভ্যুত্থানের পর ভয়ভীতি দেখিয়ে বন্ধ করা দোকান পুনরায় খুললেও আতঙ্কে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক

আপডেট সময় : ১১:৪৮:৩৮ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬