নীলফামারীতে হামের উপসর্গে ১১ দিনের নবজাতকের মৃত্যু
- আপডেট সময় : ০৫:৩৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ১৬৫ বার পড়া হয়েছে
নীলফামারীর ডিমলা উপজেলায় হামের উপসর্গ নিয়ে মাত্র ১১ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে। রোববার (৫ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন ডিমলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান।
মৃত শিশুটির নাম আফরিন জান্নাত। সে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের খগারহাট এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিকের কন্যা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/অবহেলায়-মৃত্যুফাঁদ-আলম/
হাসপাতাল সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হামের উপসর্গ নিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় নবজাতকটিকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার দ্রুত অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টার দিকে শিশুটির মৃত্যু হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/আলমডাঙ্গায়-জীবন-মৃত্যুর/
ডা. রাশেদুজ্জামান জানান, শিশুটি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিল। তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন হওয়ায় দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে নমুনা সংগ্রহ করা হয়েছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে আমরা বিষয়টি নিশ্চিত হয়েছি।এদিকে, এত অল্প বয়সী শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে হামের সম্ভাব্য সংক্রমণ নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, রোগটির প্রকৃত কারণ নিশ্চিত করতে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণ কার্যক্রম চলমান রয়েছে।বিশেষজ্ঞরা বলছেন, হামের মতো সংক্রামক রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করার পাশাপাশি সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।




















