ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানোর অভিযোগ

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠির নলছিটিতে পকেটমারের সন্দেহে এক বৃদ্ধাকে জনসম্মুখে অপমান করে মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয়দের বিরুদ্ধে।পরবর্তীতে ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়া হলে এলাকায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।মানবাধিকার লঙ্ঘনের এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সচেতন মহল।

শনিবার (৪ এপ্রিল) নলছিটি উপজেলার নাচনমহল বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপ্তাহিক হাটে বাজার করতে আসা পাশ্ববর্তী রানাপাশা এলাকার বাসিন্দা রুস্তম আলী ফরাজীর পকেট থেকে ১ হাজার ৫০০ টাকা চুরির অভিযোগে ওই বৃদ্ধাকে আটক করা হয়। তবে অভিযুক্ত বৃদ্ধা নিজের নাম-পরিচয় প্রকাশ করেননি বলে জানা গেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/রাজশাহীর-উপজেলা-গুলোতে-হ/

অভিযোগ রয়েছে, ঘটনার পর পান্নু হাওলাদারসহ কয়েকজন ব্যক্তি তাকে পাশের একটি সেলুনে নিয়ে গিয়ে মাথার একাংশ ন্যাড়া করে দেন। এ সময় উপস্থিত কয়েকজন ব্যক্তি পুরো ঘটনাটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে। স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনাকে চরম মানবাধিকার লঙ্ঘন হিসেবে উল্লেখ করে বলেন, আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা উচিত ছিল।

এ বিষয়ে নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফুল আলম জানান, ুঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে পাওয়া যায়নি। তবে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।” ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

পকেটমারের সন্দেহে জনসম্মুখে বৃদ্ধাকে ন্যাড়া করে ভিডিও ছড়ানোর অভিযোগ

আপডেট সময় : ০৩:২৯:২১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬