ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

রাজশাহীর উপজেলা গুলোতে হামের টিকা দেয়া হবে

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৩:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

রাজশাহীর উপজেলা গুলোতে হামের টিকা দেয়া হবে

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় রোববার থেকে ১৮ জেলার ৩০টি উপজেলায় জরুরি টিকাদান কর্মসূচি শুরু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানো হয় ।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/দামুড়হুদায়-সরকারি-ইমাম/

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে এই কর্মসূচির আওতায় টিকা দেওয়া হবে। যারা আগে টিকা নিয়েছে, তাদেরও পুনরায় টিকা দেওয়া হবে। তবে বর্তমানে হামে আক্রান্ত বা জ্বরে ভুগছে, এমন শিশুদের এই মুহূর্তে টিকা দেওয়া হবে না; তাদের ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী জানান, প্রাথমিকভাবে যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, এমন ৩০টি উপজেলায় এই কার্যক্রম শুরু করা হচ্ছে। তবে এখানেই কর্মসূচি সীমাবদ্ধ থাকবে না, পর্যায়ক্রমে দেশের সব শিশুকে টিকার আওতায় আনা হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/নড়াইলে-পুলিশের-অভিযানে-2/

মন্ত্রী আরও বলেন, এই কর্মসূচির আওতায় থাকা অধিকাংশ শিশু ২০২০ সালের জাতীয় ক্যাম্পেইনের পর জন্ম নেওয়ায় তাদের অনেকেই টিকা পায়নি। তাই ঝুঁকি এড়াতে পুনরায় টিকাদান কার্যক্রম জোরদার করা হচ্ছে। রোববার থেকে রাজশাহী বিভাগের যেসব উপজেলায় টিকাদান কর্মসূচি চলবে, সেগুলো হলো রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট উপজেলা, নাটোর সদর, পাবনা সদর, ঈশ্বরদী, আটঘরিয়া ও বেড়া, নওগাঁর পোরশা ।

নিউজটি শেয়ার করুন

রাজশাহীর উপজেলা গুলোতে হামের টিকা দেয়া হবে

আপডেট সময় : ০৩:২০:১৩ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬