আসামের সোনারিতে নির্বাচনী প্রচারের মাঝে সংঘর্ষে ১ বিজেপি কর্মী নিহত
- আপডেট সময় : ১২:৪৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
নির্বাচনী প্রচারের মাঝে ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। জয় ভারত পার্টি ও বিজেপি কর্মীর মধ্যে তীব্র সংঘর্ষের জেরে মৃত্যু ঘটল এক কর্মীর। ঘটনাটি সংগঠিত হয় শুক্রবার (৩ এপ্রিল ) রাতে আসামের চরাইদেউ জেলার সোনারি কেন্দ্রের বরহাট উত্তর চোমদার গ্রামে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/চুয়াডাঙ্গায়-মোজাম্মেল/
সংঘর্ষে খুদকন বরা নামে এক বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সূত্রের খবর, নির্বাচনী প্রচারপত্র বিলি করার সময় ২ পক্ষর মধ্যেই প্রথমে বাকবিতন্ডা শুরু হয়। পরিস্থিতি দ্রুতই উত্তপ্ত হয়ে ওঠে এবং হিংসাত্মক রুপ নেয়। অভিযোগ, লাঠি দিয়ে নির্মমভাবে প্রহার করে খুদকন বরাকে হত্যা করা হয়। এই ঘটনায় জয় ভারত পার্টির সমর্থক তিলেশ্বর মুর্মুর বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/শিলিগুড়িতে-আগ্নেয়াস্ত/
পুলিশ ইতিমধ্যের অভিযুক্ত তিলেশ্বর মু্মুকে গ্রেফতার করা হয়েছে। নির্বাচনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার জুড়ে উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।




















