শিলিগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ ১ যুবক গ্রেফতার
- আপডেট সময় : ১২:৩৬:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ সহ ১ যুবককে গ্রেফতার করলেন ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ। ধৃতের নাম এমডি ছোট্ট ওরফে তাহির। ১ নম্বর ওয়ার্ডের রতন লাল বস্তির বাসিন্দা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/চুয়াডাঙ্গা-সাহিত্য-পরিষ/
জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল ) রাতে আগ্নেয়াস্ত্র ডেলিভারি করার জন্য দার্জিলিং মোড়ের কাছে একটি নির্জন এলাকার পৌঁছায় এমডি ছোট্টু। টহলদারির সময় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ তাকে দেখতে পায়। সন্দেহের ভিত্তিতে পুলিশ এমডি ছোট্টুকে আটক করে তল্লাশি চালালে তার কোমর থেকে আগ্নেয়াস্ত্র ও তাজা কার্তুজ উদ্ধার হয়। এরপরই গ্রেফতার করা হয় তাকে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/05/চুয়াডাঙ্গায়-মোজাম্মেল/
পুলিশ সূত্রে খবর, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি কাউকে ডেলিভারি দিতে যাচ্ছিল। ধৃতকে শনিবার (৪ এপ্রিল )শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।




















