ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

ওয়ালটন প্লাজার সামনে অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার , মোটরসাইকেল জব্দ

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ১২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১০০ বার পড়া হয়েছে

ওয়ালটন প্লাজার সামনে অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার , মোটরসাইকেল জব্দ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গা শহরের বড় বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০২ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ওয়ালটন প্লাজার সামনে এ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম রাসেল হাসান ওরফে চঞ্চল (৩৫)। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা ইউনিয়নের বেগনগর চার মাইল এলাকার বাসিন্দা। তার পিতার নাম মৃত মুছাদুল ইসলাম ওরফে বাবলু মিয়া। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বড় বাজার রোডে সকালে বিশেষ অভিযান চালানো হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/যশোরে-হাম-রুবেলা-টিকাদান/

অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে রাসেল হাসানকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছে থাকা একটি নীল রঙের জিপারযুক্ত পলিথিন প্যাকেট থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।এছাড়া অভিযানে তার ব্যবহৃত একটি কালো রঙের মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর: ঝিনাইদহ-হ ১৬-২৮৬৬) জব্দ করা হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/গফরগাঁও-উপজেলায়-জমিজমা/

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তারা সতর্ক করেন। স্থানীয়দের প্রত্যাশা, এমন ধারাবাহিক অভিযান মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।

নিউজটি শেয়ার করুন

ওয়ালটন প্লাজার সামনে অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার , মোটরসাইকেল জব্দ

আপডেট সময় : ১২:২৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬