ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
চুয়াডাঙ্গায় ২শ’ শিক্ষার্থীর হাতে বসুন্ধরা শুভসংঘের গাছের চারা আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ

আসামের মৈরাবাড়িতে নৌকা ডুবিতে ১ জন নিহত, নিখোঁজ ২

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০২:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

আসামের মৈরাবাড়িতে নৌকা ডুবিতে ১ জন নিহত, নিখোঁজ ২

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসামের মরিগাঁও জেলার ব্রক্ষপুত্র নদে এক মর্মান্তিক নৌদুর্ঘটনার ঘটনা সামনে এসেছে। মৈরাবাড়ির নিকটবর্তী ভজাইখাইটি এলাকায় যাত্রীবোঝাই একটি নৌকা ডুবে যায় বলে জানা গেছে।

সোমবার (৬ এপ্রিল ) দুপুরে যাত্রী বোঝাই নৌকাটি দুর্ঘটনার কবলে পড়লে নিখোঁজ হন ৩ জন। এর মধ্যে আইনুল হক (৩৫) এর মৃতদেহ উদ্ধার হয়। নিখোঁজ মুবাশের আহমেদ( ১৫) ও ওয়াহেদ আলী (৭০)। এই মর্মান্তিক দুর্ঘটনায় বৃহত্তম অঞ্চলে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভজাইখাইটির ব্রক্ষপুত্র নদীর ঘাট অভিমুখে যাত্রা করার পর হঠাৎই করেই নৌকাটি বিপর্যস্ত হয়ে পড়ে। যার ফলে যাত্রীদের মধ্যে হাহাকার পরিস্থিতি তৈরি হয়। চিৎকার আর হৈচৈয়ের মধ্যে স্থানীয় জনতার তৎপরতায় ১৭ জন পুরুষ ও মহিলা যাত্রী কোনও রকমে প্রাণে বেঁচে ফিরেন। তবে এখনও পর্যন্ত নিখোঁজ ২ জনের কোনও সন্ধান মেলেনি।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/অস্ট্রেলিয়ার-জাতীয়-বী/

এই দুর্ঘটনার খবর পেয়েই স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। ব্রক্ষপুত্রের জলে এসডিআরএফ বাহিনীর উদ্ধার কর্মীরা নিখোঁজদের সন্ধানে রাত অবধি অভিযান চালিয়ে আইনুল হকের মৃতদেহ উদ্ধার করতে সক্ষম হন। তবে এখন পর্যন্ত বাকি ২ জনের সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি শেয়ার করুন

আসামের মৈরাবাড়িতে নৌকা ডুবিতে ১ জন নিহত, নিখোঁজ ২

আপডেট সময় : ০২:৩২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬