ঢাকা ০১:২৫ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

গাজীপুর নিজস্ব প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজীপুরের কালিগঞ্জে একটি এলপি গ্যাস প্লান্টে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (৬ এপ্রিল) গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলার শীতলক্ষ্যা নদীর তীরে বিএম এনার্জি বাংলাদেশ লিমিটেড নামের এলপি গ্যাস প্লান্টে এই অভিযান হয়।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/চুয়াডাঙ্গায়-বিশ্ব-স্বা/

গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সাল ও সেনাবাহিনীর মেজর অর্ণবের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর গাজীপুর ধান গবেষণা আর্মি ক্যাম্পের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় সেনাবাহিনীর ১৪ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/রাতের-অভিযানে-বদলে-গেল-দৃ/

অভিযানে প্লান্টটিতে গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে বিক্রিসহ বিভিন্ন অনিয়ম প্রমানিত হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এলপি গ্যাস প্লান্টে অনিয়ম জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ। এ ধরনের স্থাপনায় ত্রুটি থাকলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এসব স্থাপনায় নিয়মিত পরিদর্শন ও মনিটরিং জোরদারের প্রয়োজন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

কালীগঞ্জে এলপি গ্যাস প্লান্টে সেনা অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ০৩:৩৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬