কুলাউড়ায় গরু চুরির পুনরাবৃত্তি, একই ইউনিয়নে ফের ৩ গরু উধাও
- আপডেট সময় : ০৩:৩৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে পুনরায় গরু চুরির ঘটনা ঘটেছে। ৫ মার্চ রবিবার আনুমানিক ভোর রাতে বরমচাল ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের খাদিমপাড়া জামে মসজিদের বর্তমান মোতাওয়াল্লিরর বাড়ি থেকে ৩টি গরু চুরি হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী জানান, চোরেরা বাড়ির গোয়ালঘর থেকে দুটি ফিজিয়ান গাভী ও একটি বাছুর নিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে গরুগুলো না পেয়ে পরিবারের সদস্যরা বিষয়টি টের পান তারা সন্দেহ করছেন আনুমানিক ভোর রাতে এই চুরির গঠনা ঘটেছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/কালীগঞ্জে-এলপি-গ্যাস-প্ল/
এছাড়াও স্থানীয়রা জানান, ঈদুল ফিতরের আগের দিনও একই ইউনিয়নে আরও ৩টি গরু চুরির ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় এ ধরনের একাধিক চুরির ঘটনায় জনমনে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/রাতের-অভিযানে-বদলে-গেল-দৃ/
এ বিষয়ে কুলাউড়া থানায় অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্যার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, এই বিষয়ে আমাদের জানা নেই, অভিযোগ পেলে আমরা আইনি ব্যবস্থা নিবো।




















