ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

খোকসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও চলছে ১২ টি ফ্যান! দেখার কেউ নেই

বিশেষ প্রতিনিধি: 
  • আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৮৪ বার পড়া হয়েছে

খোকসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও চলছে ১২ টি ফ্যান

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কুষ্টিয়ার খোকসা উপজেলার পাইকপাড়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চরম অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দায়িত্বহীনতা ও তদারকির অভাবে বিদ্যালয়টি যেন অনিয়মের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জানা যায়, আজ রাত প্রায় ৮টা পর্যন্ত বিদ্যালয়ের ১২টি সিলিং ফ্যান অযথা চলতে দেখা গেছে, যা বিদ্যুতের অপচয়ের পাশাপাশি কর্তব্যে অবহেলার ইঙ্গিত দেয়। এ ছাড়া গত ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে রাত ১২টা পর্যন্ত বিদ্যালয়ের জাতীয় পতাকা উত্তোলিত অবস্থায় ছিল—যা সরকারি নিয়ম অনুযায়ী স্পষ্টতই অনিয়ম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/জীবননগরে-কৃষিতে-স্বস্তির/

বৈশ্বিক জ্বালানি সংকট ও দেশের বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় সরকার যেখানে বিকল্প হিসেবে অনলাইন ক্লাস চালুর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে, সেখানে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এভাবে রাতভর অপ্রয়োজনে বিদ্যুৎ অপচয় কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সচেতন মহলের মতে, এ ধরনের দায়িত্বহীন আচরণ শুধু নিয়মবহির্ভূতই নয়, বরং জাতীয় সম্পদের অপচয়ের শামিল।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/জ্বালানি-সংকটে-বিপাকে-খো/

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়গুলো তার জানা ছিল না। তবে তিনি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। স্থানীয়দের আরও অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা প্রায় প্রতিদিনই দেরিতে উপস্থিত হন। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের মতে, বিদ্যালয়ে কার্যকর কোনো জবাবদিহিতা বা দায়বদ্ধতা নেই। এমন পরিস্থিতিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

খোকসায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাতেও চলছে ১২ টি ফ্যান! দেখার কেউ নেই

আপডেট সময় : ১১:০৪:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬