ঢাকা ০৮:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

গাড়িচালকদের জন্য বছরে একবার বাধ্যতামূলক ডোপ টেস্ট

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

গাড়িচালকদের জন্য বছরে একবার বাধ্যতামূলক ডোপ টেস্ট

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কারা অধিদপ্তরের আওতাধীন সব গাড়িচালকের জন্য বছরে অন্তত একবার ডোপ বা মাদক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সোমবার জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, চালকদের করা ডোপ টেস্টের প্রতিবেদন এখন থেকে বার্ষিক গোপনীয় অনুবেদন—অর্থাৎ এসিআরের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/মধ্যপ্রাচ্যের-সংঘাতে-নিহ/

নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ‘গোপনীয় অনুবেদন অনুশাসনমালা-২০২৩’ এবং নির্ধারিত সরকারি ফরম অনুযায়ী চালকদের মূল্যায়ন করা হয়। সেখানে স্বাস্থ্য প্রতিবেদনের অংশে সর্বশেষ ডোপ টেস্ট রিপোর্টের ভিত্তিতে মাদকাসক্তি সংক্রান্ত মন্তব্য বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে। এর আগে জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়, ড্রাইভিং লাইসেন্স ইস্যু বা নবায়নের সময় জমা দেওয়া ডোপ টেস্ট রিপোর্টকেই সর্বশেষ হিসেবে গণ্য করা যাবে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/06/আহমাদুল্লাহর-পর-আজহারীর/

তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় কারা কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের কারাগারগুলোতে মাদকাসক্ত বন্দির সংখ্যা তুলনামূলক বেশি। ফলে সংবেদনশীল এই পরিবেশে দায়িত্ব পালনকালে মাঝে মাঝে মাদক প্রবেশের ঘটনা ঘটছে। এ অবস্থায় সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে গাড়িচালকদের নিয়মিত ডোপ টেস্ট কার্যক্রমকে আরও গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়নের জন্য বলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

গাড়িচালকদের জন্য বছরে একবার বাধ্যতামূলক ডোপ টেস্ট

আপডেট সময় : ১০:২৯:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬