যশোরে উলাশী খাল পুনঃখনন উদ্বোধনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- আপডেট সময় : ০৪:২৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬ ৫৮ বার পড়া হয়েছে
যশোরে ঐতিহাসিক উলাশী-যদুনাথপুর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করতে আগামী ২৭ এপ্রিল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরসূচি অনুযায়ী, তিনি উলাশী খাল পুনঃখননের পাশাপাশি যশোর ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এক জনসভায় ভাষণ দেবেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/করোনা-ভ্যাকসিন-কিনতে-৪৩৯/
ঐতিহাসিক এই খালটি ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজ হাতে খনন কাজের উদ্বোধন করেছিলেন। প্রায় চার কিলোমিটার দীর্ঘ এই খালটি স্থানীয় কৃষি ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং ‘জিয়া খাল’ নামে পরিচিতি পায়। তবে দীর্ঘদিন সংস্কারের অভাবে খালটি পলি জমে ভরাট হয়ে যাওয়ায় শুষ্ক মৌসুমে পানিশূন্য হয়ে পড়ে, যার ফলে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছিল।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/07/আল্টিমেটামের-জায়গা-রাজপ/
সরকার জানিয়েছে, খালটি পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন এবং কৃষি উৎপাদন বাড়ানোর লক্ষ্য নেওয়া হয়েছে। যশোর পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চার কিলোমিটার খাল পুনঃখননে প্রায় ১ কোটি ৩৭ লাখ টাকার প্রাক্কলন করা হয়েছে। এদিকে সফরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।


























