ঢাকা ০১:২৬ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
সিরাজগঞ্জে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ পশ্চিমবঙ্গের পান্ডুয়া মাঠে গরু নিয়ে গিয়ে বজ্রপাতে ১ জন নিহত! মুম্বইয়ের ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি, ২ জন নিহত শিল্প বর্জ্যের বিষাক্ত দূষণে বিপর্যস্ত বসুন্দিয়া ও আশপাশের জনজীবন মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে আনোয়ার ইব্রাহিমের মধ্যাহ্নভোজ শূন্য পদ ৪ লাখ ৬৮ হাজারের বেশি: সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে তারেক রহমান মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলতে আনোয়ার ইব্রাহিমকে অনুরোধ প্রধানমন্ত্রীর ওয়াসিম হত্যা মামলায় হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ তিস্তার ভয়াবহ ভাঙনে হুমকিতে মহিপুর সেতু, ঝুঁকিতে রংপুর-কাকিনা সড়ক

অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি: আলমডাঙ্গায় অভিযানে জরিমানা, বাজারে স্বস্তির বার্তা

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গা:
  • আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে

অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি: আলমডাঙ্গায় অভিযানে জরিমানা, বাজারে স্বস্তির বার্তা

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতা জোরদার হওয়ায় চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় স্বস্তির আভাস দেখা যাচ্ছে। সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাজারে সচেতনতা যেমন বেড়েছে, তেমনি ব্যবসায়ীদের মধ্যেও তৈরি হয়েছে সতর্কতা।

বুধবার (৮ এপ্রিল) সকালে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চুয়াডাঙ্গা জেলা কার্যালয়। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলা এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। অভিযান চলাকালে বাজারের বিভিন্ন দোকান তদারকি করে দেখা যায়, ‘খান স্টোর’ নামক একটি প্রতিষ্ঠানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করা হচ্ছে়র্ররর এ অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিক মো. মুক্তার হোসেন খানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় অভিযানে সহযোগিতা করেন কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধি মো. রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/09/ঝড়-উপেক্ষা-করে-আলমডাঙ্গ/

সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, বাজারে ভোক্তা অধিকার রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করাএ হচ্ছে। অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ বা মানহীন পণ্য বাজারজাতকরণসহ যেকোনো অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি ব্যবসায়ীদের আইন মেনে পণ্য ক্রয়-বিক্রয়, ক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত দামে পণ্য বিক্রির আহ্বান জানান। স্থানীয় ক্রেতাদের মতে, দীর্ঘদিন ধরেই কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে বা অজুহাত দেখিয়ে অতিরিক্ত দামে তেল বিক্রি করে আসছিল। প্রশাসনের এ ধরনের অভিযানে তারা সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিত তদারকির দাবি জানান। সংশ্লিষ্ট সূত্র জানায়, রমজান ও বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারে যাতে অস্থিরতা সৃষ্টি না হয়, সেজন্য এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে। জনস্বার্থে ভোওক্তা অধিকার সংরক্ষণে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি: আলমডাঙ্গায় অভিযানে জরিমানা, বাজারে স্বস্তির বার্তা

আপডেট সময় : ০৫:০০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬