কর্ম হারিয়ে দেশে আসা প্রবাসীদের নতুন কর্মসংস্থানের চেষ্টা করছি: শামা ওবায়েদ
- আপডেট সময় : ১২:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬ ৭৬ বার পড়া হয়েছে
দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত এক প্রবাসীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের সময় তিনি এ কথা বলেন।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/আওয়ামী-লীগের-রাজনৈতিক-ক/
তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের পাশে রয়েছে সরকার। মরদেহ দেশে আনা, ভিসা জটিলতা সমাধান এবং বিদেশে কর্মরতদের ফের কাজে যাওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/08/শুক্রবারও-সংসদ-অধিবেশন-ব/
কিরগিস্তানে আটকে পড়া শিক্ষার্থীদের নিরাপদে ফিরিয়ে আনতেও কাজ চলছে বলে জানান তিনি। সরকার দেশে ফিরে আসা শ্রমিকদের পুনর্বাসন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রতিমন্ত্রী।


























