ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

যশোর সদরে সাড়ে ৪ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রফিকুল ইসলাম, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৪:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৭১ বার পড়া হয়েছে

৪ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোর সদর উপজেলায় আ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উন্নত প্রযুক্তির মাধ্যমে অসচ্ছল কৃষকদের স্বনির্ভর করে গড়ে তোলার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) বিকেলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনিন্দ্য ইসলাম অমিত।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষকদের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা হয়েছে, যার জন্য সরকারকে প্রায় ১৬শ’ কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। তিনি আরও বলেন, অর্থনীতিকে সচল রাখতে এবং কৃষকদের স্বার্থ বিবেচনায় তেলের সংকট থাকা সত্ত্বেও দাম বৃদ্ধি করা হয়নি। পাশাপাশি কৃষকরা যাতে ন্যায্যমূল্যে সার ও বীজ পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/12/বিহারে-ভয়াবহ-দুর্ঘটনায়/

যশোর সদর উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খান খোকন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ। এছাড়াও বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোশারেফ হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সদর উপজেলা কৃষি অফিসার রাজিয়া সুলতানা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজুরুল হক খোকনসহ অন্যান্যরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/12/পাটের-সোনালি-যুগ-ফিরিয়ে/

প্রধান অতিথি আরও বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়া এর শাসনামলে কৃষকদের উন্নয়নে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। সে ধারাবাহিকতায় বর্তমান বিএনপি সরকারের সঙ্গে কৃষকদের একটি নিবিড় সম্পর্ক গড়ে উঠেছে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সাড়ে ৪ শতাধিক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যশোর সদরে সাড়ে ৪ শতাধিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

আপডেট সময় : ০৪:১১:৫২ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬