ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
- আপডেট সময় : ০২:৪৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
চুয়াডাঙ্গার ডাউকি এলাকায় অবস্থিত বশিরা মালিক ডাউকি মাধ্যমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে দিনব্যাপী এই আয়োজন প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পড়ালেখার পাশাপাশি খেলাধুলা শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এমন আয়োজনের গুরুত্ব অপরিসীম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির প্রভাষক শফিউল আলম বকুল। সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও শৃঙ্খলার প্রতি গুরুত্বারোপ করেন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের প্রতিভা ও দক্ষতার পরিচয় দেয়। দৌড়, লং জাম্প, উচ্চ লম্ফসহ নানা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/12/চুয়াডাঙ্গায়-আইন-শৃঙ্খ-2/
দিনব্যাপী এই আয়োজন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করে এবং তাদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানের শেষে উপস্থিত অতিথিরা বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি কামনা করেন।






















