নববর্ষ উদযাপনে কোনো হুমকি নেই : র্যাব ডিজি
- আপডেট সময় : ১২:২৯:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ ৭৪ বার পড়া হয়েছে
বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। সোমবার (১৩ এপ্রিল) সকালে রাজধানীর রমনার বটমূল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/11/তেল-সংকটে-পেট্রোল-পাম্পে/
র্যাব ডিজি বলেন, শাহবাগ, টিএসসি, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউসহ রাজধানীর গুরুত্বপূর্ণ বর্ষবরণস্থলগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব স্থানে চেকপোস্ট ও অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। তিনি আরও জানান, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড মাঠে কাজ করছে এবং সারাদেশে সিসিটিভি মনিটরিংসহ কন্ট্রোল রুম চালু রাখা হয়েছে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/12/ডিএনসিসিতে-৫-লাখ-শিশুকে-ট/
ইভটিজিং ও যৌন হয়রানি প্রতিরোধে বিশেষ নজরদারি রয়েছে বলেও জানান তিনি। কোনো ধরনের অপরাধ সংঘটিত হলে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে। র্যাব আশা প্রকাশ করেছে, নিরাপত্তা ব্যবস্থার কারণে এবার নববর্ষ উদযাপন হবে আরও আনন্দমুখর ও নির্বিঘ্ন।






















