২ কোটি ৭৫ লাখ কৃষককে কার্ড দেওয়া হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০১:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬ ৭০ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী ৫ বছরে ২ কোটি ৭৫ লাখ কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এটি নির্বাচনের আগে তার প্রতিশ্রুতির অন্যতম। তিনি আরো বলেছেন, কৃষি ঋণ ১০ হাজার পর্যন্ত মওকুফ করা হয়েছে প্রথম সপ্তাহে। ১২ লাখ কৃষক এই সুবিধা পেয়েছেন।
মঙ্গলবার দুপুরে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন, কৃষিনির্ভর এলাকায় কৃষির সঙ্গে সম্পর্কিত কলকারখানা গড়ার উদ্যোগ নেওয়া হবে। এটি করা হবে যাতে কৃষকরা আরো দাম পেতে পারেন। কৃষিপণ্যের ব্যবসায়ীদের সঙ্গে গতকাল বসেছি।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/14/টেকনাফ-স্থলবন্দর-পরিদর্শ/
বিভিন্ন দেশ এবং দেশীয় ব্যবসায়ীরা কোল্ডস্টরেজ তৈরিতে আগ্রহী। এ বিষয়ে সরকার উদ্যোগী। এর আগে, সকালে ঢাকা থেকে সড়কপথে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। টাঙ্গাইলে পৌঁছে সকাল ১০টায় মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করার কথা ছিল তার। কিন্তু পৌঁছাতে দেরি হওয়ায় সরাসরি সমাবেশস্থল শহীদ মারুফ স্টেডিয়ামে যান প্রধানমন্ত্রী।


























