ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আগুন থেকে বাঁচতে ভবন থেকে ঝাঁপ, লখনৌতে নিহত ১১ আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য চোরাইকৃত মোটরসাইকেলসহ গ্রেফতার পদ্মা নদীতে চাঁদাবাজির সময় দুই যুবক আটক, নগদ টাকা ও ট্রলার জব্দ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা সফল, ৬০ দিনের রোডম্যাপে সমঝোতা: শেহবাজ শরিফ আওয়ামী লীগের অপতৎপরতা ঠেকাতে ৬ জেলায় সেনা মোতায়েন: স্বরাষ্ট্রমন্ত্রী বিতর্কের মুখে তিন ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর বিচারাঙ্গনের উজ্জ্বল নক্ষত্র: খন্দকার মোঃ আছাদুজ্জামান ২৩ জুন সারাদেশে বিক্ষোভ সমাবেশ করবে এনসিপি নজরুল বিশ্ববিদ্যালয়ে গাঁজা সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়র সংঘর্ষ মাদারীপুরে চলাচলের পথ বন্ধের অভিযোগে সরকারি কলেজের অধ্যক্ষ-উপাধ্যক্ষের বিরুদ্ধে মামলা

আমিও চাই না, কিন্তু পৃথিবী চায় – শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ক্লাস নিয়ে বিতর্কের মধ্যেই শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, তিনি নিজেও অনলাইন ক্লাস পছন্দ করেন না, তবে বৈশ্বিক বাস্তবতায় এটি এগিয়ে নিতে হচ্ছে। বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/14/ঢাকের-তালে-বর্ণিল-শোভাযা/

শিক্ষামন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সংকট সৃষ্টি হয়েছে, যার প্রভাবে কিছু ক্ষেত্রে স্কুলে অনলাইন ও অফলাইন ক্লাস চালাতে হচ্ছে। এই সিদ্ধান্ত নিয়ে নানা সমালোচনাও হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি শিক্ষাসংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করেছেন। প্রায় ৭০০ থেকে ৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে। সেখানে অধিকাংশই অনলাইন ক্লাসের প্রতি অনাগ্রহ প্রকাশ করেছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/পাঁচ-জেলায়-চালু-হবে-ই-হেল/

তার ভাষায়, “একজনও অনলাইন ক্লাস চায় না, আমিও চাই না। কিন্তু পৃথিবী চায়—তাই আমাদের সেই বাস্তবতায় এগোতে হবে।” এ সময় তিনি আরও জানান, কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনাও সরকারের রয়েছে।শিক্ষাব্যবস্থাকে আধুনিক ও সময়োপযোগী করার লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আমিও চাই না, কিন্তু পৃথিবী চায় – শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

আপডেট সময় : ০৩:২৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬