ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় পহেলা বৈশাখ উদ্‌যাপন, আনন্দ শোভাযাত্রায় জনস্রোত

বশিরুল আলম, আলমডাঙ্গা, চুয়াডাঙ্গাঃ
  • আপডেট সময় : ০৪:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাঙালি জাতিসত্তার ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতির অন্যতম প্রধান অনুষঙ্গ বাংলা নববর্ষ। সেই ঐতিহ্যকে ধারণ করে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় উদ্‌যাপিত হলো পহেলা বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ। দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানায় জেলা প্রশাসন ও স্থানীয় জনগণ। মঙ্গলবার সকালে শহরের চাঁদমারি মাঠ প্রাঙ্গণ থেকে শুরু হয় এক বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা। সকাল ৮টায় শুরু হওয়া এই শোভাযাত্রায় অংশ নেয় জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান। বর্ণিল সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে শোভাযাত্রাটি প্রাণবন্ত হয়ে ওঠে। শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গিয়ে শেষ হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ মুক্তমঞ্চ প্রাঙ্গণে।

শোভাযাত্রা শেষে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত, নৃত্য ও আবৃত্তিতে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের মাননীয় সংসদ সদস্য মাসুদ পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিনহাজ-উল-ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট লুৎফুন নাহার, সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রোভার স্কাউটস সদস্য, শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/বর্ণাঢ্য-আয়োজনে-রায়গঞ্/

পহেলা বৈশাখ উদ্‌যাপন উপলক্ষে জেলা পুলিশের পক্ষ থেকে গ্রহণ করা হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ স্থানে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকের পুলিশ ও ডিবি সদস্য মোতায়েন করা হয়। বিশেষ করে নারীদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং প্রতিরোধে ছিল কঠোর নজরদারি। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অপপ্রচার রোধে জোরদার করা হয় সাইবার প্যাট্রোলিং। সবমিলিয়ে উৎসবমুখর পরিবেশে নতুন বছরকে বরণ করে নেয় চুয়াডাঙ্গাবাসী। আনন্দ, সম্প্রীতি ও বাঙালিয়ানার বন্ধনে উদ্‌যাপিত এই আয়োজন নতুন বছরের জন্য সবার মধ্যে আশাবাদ ও ইতিবাচক প্রত্যাশার সঞ্চার করেছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বর্ণাঢ্য আয়োজনে চুয়াডাঙ্গায় পহেলা বৈশাখ উদ্‌যাপন, আনন্দ শোভাযাত্রায় জনস্রোত

আপডেট সময় : ০৪:৪৬:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬