ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধি উতরপ্রদেশের যমুনায় নৌকাডুবি! নিখোঁজ ৬ হাউসপুরে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি মাসুদ পারভেজ রাসেল ১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ আধুনিক ডেইরি ব্যবস্থাপনায় নারী খামারিদের প্রশিক্ষণ দিল ব্র্যাক ‘প্রথম ভালোবাসা নিয়ে ভাইরাল হতে চাই না,’ জানালেন তানজিয়া জামান মিথিলা মেরির মূর্তি অবমাননা বিজেপির জয়ে বিএনপি নেতার অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ ওয়াকফ প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বর্ণাঢ্য আয়োজনে রায়গঞ্জে বাংলা নববর্ষ ও পান্তা ইলিশ উদযাপন

মোঃ এরশাদ আলী, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ ৩১ বার পড়া হয়েছে

বর্ণাঢ্য আয়োজনে রায়গঞ্জে বাংলা নববর্ষ ও পান্তা ইলিশ উদযাপন

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিরাজগঞ্জের রায়গঞ্জে আনন্দঘন ও জাঁকজমকপূর্ণ পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ ও পান্তা ইলিশ উদযাপিত হয়েছে । মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে পহেলা বৈশাখকে স্বাগত জানিয়ে শোভাযাত্রা বের করেন, উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার ও মোঃ আব্দুল খালেক পাটোয়ারীর সভাপতিত্বে রায়গঞ্জ উপজেলা চত্বর থেকে বর্ণিল আয়োজনে বৈশাখের একটি শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উপজেলা প্রশাসন এ শোভাযাত্রার আয়োজন করেন। এরপর উপজেলা মিলনায়তনে চলে পান্তা-ইলিশ এর আয়োজন। ধর্ম-বর্ণ নির্বিশেষে নানা শ্রেণি-পেশার মানুষের মিলনমেলায় সৃষ্টি হয় এক হৃদয়স্পর্শী সম্প্রীতির বন্ধন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/বর্ণাঢ্য-আয়োজনে-আলমডাঙ্/

বৈশাখের এই মহোৎসব যেন নূতন স্বপ্ন, নূতন প্রত্যয় এবং অসাম্প্রদায়িক চেতনার এক দীপ্ত ও অনন্য বহিঃপ্রকাশ। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও চিরন্তন প্রাণস্পন্দনের উৎসব পহেলা বৈশাখ; যে উৎসবের ছোঁয়ায় মুছে যায় অতীতের গ্লানি, জেগে ওঠে নূতন দিনের স্বপ্ন। চৈত্রের বিদায়ী বিষণ্নতা পেরিয়ে বৈশাখের প্রভাতে প্রকৃতি যেমন নবীন রূপে সেজে ওঠে, তেমনি নববর্ষের আহ্বানে উজ্জীবিত হয়ে ওঠে বাঙালির হৃদয়ও। সেই আবেগ, ঐতিহ্য ও অসাম্প্রদায়িক চেতনার মহিমা ধারণ করে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/15/নীলফামারীতে-বর্ণাঢ্য-আয়/

অসীম সম্ভাবনা ও মুক্তচিন্তার এই দীপ্ত প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল সাড়ে ৭টায় রায়গঞ্জ উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রার সূচনা হয়। উৎসবের এ শুভযাত্রার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ভিপি আইনুল হক। প্রভাতের নির্মল আলোয়, রায়গঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ যেন রূপ নেয় এক জীবন্ত ক্যানভাসে—রঙে, রূপে, ছন্দে ও প্রাণের উচ্ছ্বাসে। উক্ত শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ শামসুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্দুল বাতেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খাইরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক‌‌‌ রোম বাদশা,উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং সমাজের নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে এই আয়োজনকে করে তোলে সার্বজনীন ও প্রাণবন্ত।

নিউজটি শেয়ার করুন

বর্ণাঢ্য আয়োজনে রায়গঞ্জে বাংলা নববর্ষ ও পান্তা ইলিশ উদযাপন

আপডেট সময় : ০৪:৪০:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬