ঢাকা ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

আলমডাঙ্গায় রেকটিফাইড স্পিরিটসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

বশিরুল আলম, আলমডাঙ্গা (চুয়াডাঙ্গা):
  • আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ৬৩ বার পড়া হয়েছে

আলমডাঙ্গায় রেকটিফাইড স্পিরিটসহ আটক ১

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় মাদকবিরোধী অভিযানে রেকটিফাইড স্পিরিটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় চুয়াডাঙ্গা।

অভিযানে আলমডাঙ্গা থানাধীন স্টেশন রোডের পশুহাট এলাকায় মৃত মীর মহিউদ্দিনের গোডাউনের সামনে পাকা রাস্তার উপর থেকে অশোক ঘোষ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তল্লাশীকালে তার হাতে থাকা একটি শপিং ব্যাগ থেকে বেআইনী রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়।

আটককৃত অশোক ঘোষ আলমডাঙ্গা উপজেলার ক্যানেলপাড়া এলাকার মৃত পুটি ঘোষের ছেলে। তার মায়ের নাম সিপ্রা ঘোষ। অভিযান সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামতের মধ্যে ছিল ৬টি কাচের বোতলে মোট ৬০০ মিলিলিটার রেকটিফাইড স্পিরিট। প্রতি বোতলের মূল্য ৩০০ টাকা হিসেবে মোট জব্দকৃত মাদকের আনুমানিক মূল্য ১,৮০০ টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ কবির উদ্দিন তালুকদার বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়বে বলে সাধারণ মানুষের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আলমডাঙ্গায় রেকটিফাইড স্পিরিটসহ আটক ১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান

আপডেট সময় : ০৫:১৪:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬