ঢাকা ১০:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

জুড়ীতে বিজিবির অভিযানে ইয়াবা, স্বর্ণের চেইন ও মোটরসাইকেলসহ দুই কারবারি আটক

সামসু‎ উদ্দিন বাবু, কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০১:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা, স্বর্ণের চেইন ও একটি মোটরসাইকেলসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিজিবির ৫২ ব্যাটালিয়নের অধীন জুড়ী উপজেলার ফুলতলা বিওপির একটি নিয়মিত টহলদল সীমান্ত পিলার ১৮১৭ এর নিকটবর্তী এলাকা থেকে তাদের আটক করে। আটককৃতরা হলেন উপজেলার বটুলী গ্রামের মৃত শমশের আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৫) এবং একই গ্রামের মৃত ফাতির আলীর ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪৩)।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/আলমডাঙ্গায়-জামায়াতের-স/

বিজিবি সূত্র জানায়, আটককৃতদের কাছ থেকে জব্দ করা মালামালের মোট সিজার মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার ৬শ টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে ইয়াবা কারবারের সঙ্গে জড়িত। স্বর্ণের চেইন বিনিময়ের মাধ্যমে ভারত থেকে সমপরিমাণ ইয়াবা এনে দেশে বিক্রি করত তারা। বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আতাউর রহমান সুজন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামি ও জব্দকৃত মালামাল জুড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বিজিবি জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জুড়ীতে বিজিবির অভিযানে ইয়াবা, স্বর্ণের চেইন ও মোটরসাইকেলসহ দুই কারবারি আটক

আপডেট সময় : ০১:০৪:১২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬