ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

শিলিগুড়িতে গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ, নিহত ১

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির উত্তর একটিয়াশাল পাইপলাইন এলাকায় গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ। ঘটনায় মৃত্যু হল ১ জনের। অন্যজনকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি  হয়েছে।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/নীলফামারীতে-ট্রাক্টরের-ধ/

জানা যায়, শুক্রবার (২৪ এপ্রিল ) গভীর রাত থেকে এলাকায় গরু চোরের আতংক ছড়ায়। শনিবার (২৫ এপ্রিল ) সকালে সন্দেহজনক ২ ব্যক্তিকে আটক করে স্থানীয় বাসিন্দারা। এরপর তাদেরকে একটি খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক মারধর করা করা হয় বলে অভিযোগ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর ফাঁড়ির পুলিশ। পুলিশ গুরুতর আহত অবস্থায় ২ জনকে উদ্ধার করে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা ১জনকে মৃত বলে ঘোষণা করে। অপরজনকে বর্তমানে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন।

আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/আলমডাঙ্গায়-জাতীয়-পুষ্ট/

প্রাথমিকভাবে জানা যায়, ২ ব্যক্তির বাড়ি ইসলামপুর এলাকায়। তবে এখনও তাদের পরিচয় ঠিকভাবে জানা যায়নি। এদিকে ঘটনার পর এলাকায় বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়। ইতিমধ্যেই কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

শিলিগুড়িতে গরু চোর সন্দেহে ২ ব্যক্তিকে গণপিটুনির অভিযোগ, নিহত ১

আপডেট সময় : ১০:৪৩:২৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬