আলমডাঙ্গায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ফুড বাস্কেট বিতরণ
- আপডেট সময় : ০১:৩৬:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৭৩ বার পড়া হয়েছে
জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ (২৩ এপ্রিল থেকে ২৯ এপ্রিল) উপলক্ষে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল ২০২৬) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পুষ্টি খাতে বাংলাদেশের অর্জন ও বর্তমান চ্যালেঞ্জসমূহ এবং শিশু পুষ্টির গুরুত্ব নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, সুস্থ জাতি গঠনে সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/দক্ষিণ-পশ্চিমাঞ্চলের-কৃষ/
আলোচনা সভার পাশাপাশি শিশুদের অংশগ্রহণে পুষ্টি বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা শিশুদের মাঝে পুষ্টি সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।এছাড়া, কর্মসূচির অংশ হিসেবে হতদরিদ্র পরিবারের মাঝে ফুড বাস্কেট বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এই উদ্যোগ পুষ্টিহীনতা দূরীকরণে সহায়ক হবে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/26/নীলফামারীতে-ট্রাক্টরের-ধ/
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আক্তার, নাজনীন সুলতানা কনাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে পুরো সপ্তাহজুড়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।




















