চুল পড়া কমাতে ১০ খাবারের পরামর্শ দিলেন ডা. তাসনিম জারা
- আপডেট সময় : ০৩:৩০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
চুল পড়া বেড়ে যাওয়ার সমস্যায় অনেকেই দুশ্চিন্তায় ভুগছেন। এ সমস্যার সমাধানে খাদ্যাভ্যাস ও সঠিক যত্নের ওপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি জানান, চুলের স্বাস্থ্য ভালো রাখতে সঠিক পুষ্টি গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি কিছু নির্দিষ্ট খাবার নিয়মিত খেলে চুল পড়া কমানো সম্ভব।
তিনি চুলের জন্য উপকারী ১০টি খাবারের তালিকা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—বাদাম, হলুদ ও কমলা রঙের ফল-সবজি, তৈলাক্ত মাছ, ডিম, পালং শাক, ডাল, বিভিন্ন বীজ, ছোলা, টক দই ও টক ফল। বিশেষজ্ঞের মতে, এসব খাবারে থাকা প্রোটিন, আয়রন, জিঙ্ক, ভিটামিন এ, সি ও ওমেগা ফ্যাটি অ্যাসিড চুলের গোড়া শক্ত করে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সহায়তা করে।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/প্রধানমন্ত্রী-তারেক-রহম-2/
তিনি আরও জানান, বাহ্যিক যত্নের অংশ হিসেবে পাম্পকিন সিড অয়েল ব্যবহারে কিছু গবেষণায় ইতিবাচক ফল পাওয়া গেছে। এছাড়া চুলের যত্নে কিছু সাধারণ ভুল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে ভেজা চুলে জোরে ঘষা, ভেজা চুল আঁচড়ানো, অতিরিক্ত হিট স্টাইলিং ব্যবহার এবং খুব টাইট করে চুল বাঁধা।
আরও পড়ুন, https://www.dailyamaderpatrika.com/2026/04/28/বিরোধী-জোটের-পারফরম্যান্/
চুল পড়া দীর্ঘস্থায়ী হলে এটি থাইরয়েড, রক্তশূন্যতা বা হরমোনজনিত সমস্যার লক্ষণ হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এমন ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সবশেষে ডা. তাসনিম জারা বলেন, চুল পড়া নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর উপায় হলো সঠিক খাদ্যাভ্যাস, নিয়মিত যত্ন এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা গ্রহণ।

























