ঢাকা ০২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ:
৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা ও আশপাশের এলাকা আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল পেনাল্টি মিস করেও ইতিহাস গড়লেন মেসি চোরাই পথে সার পাচারকালে আটক, মোবাইল কোর্টে ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা উত্তরপ্রদেশের লখনউয়ের কোচিং সেন্টারে আগুন, ঝলসে মৃত্যু অন্তত ১৫ জনের  বকেয়া বিদ্যুৎবিল পরিশোধের পর চালু হলো বেলগাছি ইউনিয়ন পরিষদের কার্যক্রম ছাত্রলীগের ‘উসকানিমূলক কর্মকাণ্ডের’ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চুয়াডাঙ্গায় বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৭ নেতাকর্মী গ্রেফতার কুলাউড়ায় যানজট, মাদক ও অপরাধ দমনে নেওয়া হলো কঠোর সিদ্ধান্ত তাড়াশে কোচিং সেন্টারের আড়ালে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন-নিপিড়নের অভিযোগ

কোরবানির ঈদে টানা ১১ দিনের ছুটির সম্ভাবনা

স্টাফ রিপোর্টার:
  • আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ২০২৬ সালে সরকারি চাকরিজীবীদের জন্য দীর্ঘ ছুটির সম্ভাবনা তৈরি হয়েছে। ক্যালেন্ডারের অনুকূল বিন্যাসে মাত্র দুই দিনের নৈমিত্তিক ছুটি নিলেই টানা ১১ দিনের অবকাশ উপভোগ করা যেতে পারে। জনপ্রশাসন মন্ত্রণালয়-এর প্রকাশিত ছুটির প্রজ্ঞাপন বিশ্লেষণে দেখা যায়, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের সাধারণ ও নির্বাহী আদেশে ছুটি নির্ধারিত রয়েছে।

এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। যদি কোনো চাকরিজীবী ২৪ ও ২৫ মে (রবি ও সোমবার) নৈমিত্তিক ছুটি গ্রহণ করেন, তবে ছুটি শুরু হয়ে যাবে ২২ মে থেকেই। পরবর্তীতে ২৬ ও ২৭ মে নির্বাহী ছুটি, ২৮ মে ঈদুল আজহার মূল ছুটি এবং ২৯, ৩০ ও ৩১ মে আবারও নির্বাহী ছুটি মিলিয়ে দীর্ঘ ছুটির ধারা অব্যাহত থাকবে।

এছাড়া প্রজ্ঞাপনের ঐচ্ছিক ছুটির তালিকা অনুযায়ী ১ জুন (সোমবার) ঈদের পরবর্তী চতুর্থ দিন হিসেবে একটি ঐচ্ছিক ছুটি রয়েছে। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই দিনটিও গ্রহণ করা গেলে পুরো ছুটি দাঁড়াবে টানা ১১ দিনে। এতে করে নাড়ির টানে গ্রামে ফেরা কিংবা পরিবারের সঙ্গে সময় কাটানোর সুযোগ বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

কোরবানির ঈদে টানা ১১ দিনের ছুটির সম্ভাবনা

আপডেট সময় : ১২:৪৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬